পাইকারি বিক্রেতাদের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজ, ফি প্রদান ও রিফান্ড নীতি সম্পর্কিত নিয়মাবলী।
হোলসেলার কর্তৃক প্রদত্ত সাবস্ক্রিপশন ও মেইনটেন্যান্স ফি শুধুমাত্র ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং, সফটওয়্যার এবং হোস্টিং সার্ভার ব্যবহারের চার্জ। এটি কোনো বিক্রয় কমিশন বা ব্যবসায়িক অংশীদারি নয়।
সাবস্ক্রিপশন ফি পরিশোধের মাধ্যমে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্ডার, বায়ার মেসেজ বা লাভের নিশ্চয়তা দেওয়া হয় না। বিক্রয় সাফল্য সম্পূর্ণভাবে পণ্যের মান, মূল্য ও বাজারের ওপর নির্ভর করে।
Wholesale.bd-এ প্রদত্ত যেকোনো সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ ফি সম্পূর্ণ অফেরতযোগ্য। সময়ের পূর্বে অ্যাকাউন্ট বাতিল বা কাঙ্ক্ষিত অর্ডার না পেলেও কোনো ফি ফেরত দেওয়া হবে না।
নকল পণ্য দেওয়া, প্রতারণা করা বা শর্ত ভাঙলে কোনো অর্থ ফেরত ছাড়াই তাৎক্ষণিকভাবে হোলসেলারের অ্যাকাউন্ট ও লিস্টিং স্থগিত বা ডিলিট করার পূর্ণ অধিকার প্ল্যাটফর্মের থাকবে।
নির্বাচিত প্যাকেজ অনুযায়ী সময়মতো সাবস্ক্রিপশন নবায়ন করতে হবে। নবায়নে ব্যর্থ হলে স্টোর ও পণ্যের লিস্টিং স্বয়ংক্রিয়ভাবে ড্রাফট বা হাইড হয়ে যাবে।
ইমেইল করুন: billing@wholesale.bd অথবা কল করুন +880 1700-000000