পাইকারি বিক্রেতা (Wholesaler) ও খুচরা ক্রেতাদের (Retailer) মধ্যকার পণ্য ক্রয়-বিক্রয় ও রিটার্ন সংক্রান্ত দিকনির্দেশনা।
প্রতিটি পাইকারি বিক্রেতাকে তাদের নিজস্ব স্টোরে রিটার্ন, রিপ্লেসমেন্ট ও ওয়ারেন্টি নীতিমালা উল্লেখ করতে হবে। ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্যের রিটার্ন সরাসরি বিক্রেতা নিজ দায়িত্বে নিষ্পত্তি করবেন।
বিক্রেতা নিশ্চিত করছেন যে সকল পণ্য আসল, বৈধ এবং বাংলাদেশের আইন ও মান নিয়ন্ত্রণ সংস্থা (যেমন BSTI) কর্তৃক অনুমোদিত। নকল পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
বড় অঙ্কের পাইকারি অর্ডারের পূর্বে রিটেইলারকে নিজ দায়িত্বে হোলসেলারের ট্রেড লাইসেন্স, বিআইএন এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে।
ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল গ্রহণের সময় কুরিয়ার প্রতিনিধির সামনে পূর্বচুক্তি অনুযায়ী পার্সেল ও পণ্যের সংখ্যা যাচাই করে মূল্য পরিশোধ করা ক্রেতার দায়িত্ব।
ইমেইল করুন: trade@wholesale.bd অথবা কল করুন +880 1700-000000